আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন

চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করা চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বেলুন ধ্বংস করায় নতুন কোনো স্নায়ুযুদ্ধেরও শুরু হবে না বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির

গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দাবি করা চীনের ‘গোয়েন্দা বেলুন’ ধ্বংস করা হয়। এর পর এই প্রথমবারের জনসমক্ষে এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন বাইডেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’

বাইডেন জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই মার্কিন জনগণের স্বার্থ, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’

যদিও চীন দাবি করেছে, বেলুনটি কোনো বেলুন নয় বরং এয়ারশিপ এবং এটি কেবল আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে। নজরদারির মতো কোনো কাজে কখনো ব্যবহার করা হয়নি। চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরও তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে। সেগুলো কি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত