আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা, নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা, নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার টেইট কাউন্টিতে এ ঘটনা ঘটে। আরকাবুতলা এলাকার বেশ কয়েকয়েকটি স্থানে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত তিন ব্যক্তিকে দুইটি বাড়ির ভেতরে থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে দোকান থেকে, একজনকে গাড়ি থেকে ও রাস্তা থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে ঢুকে একজনকে গুলি করে হত্যা করে। পরে এর পাশে একটি বাড়িতে গিয়ে এক নারীকে গুলি করে হত্যা করে। ওই সময় নারীর স্বামীও আহত হন। তবে তার গায়ে গুলি লেগেছে কি না তা জানা যায়নি।

তিনি বলেন, টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) আরকাবুলতা ড্যাম রোডে গাড়ির ভেতর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর আরও চারজনের মরদেহের উদ্ধার করেন কাউন্টির ডেপুটিরা। আরকাবুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইজনের ও রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গ্রেপ্তার ওই ব্যক্তি লম্বা বন্দুক নিয়ে ছদ্মবেশে ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত