আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার হসপিস কেয়ারে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার হসপিস কেয়ারে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জিয়ায় তার বাড়িতে হসপিস কেয়ার পাচ্ছেন। কার্টার সেন্টারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

কার্টার সেন্টার জানিয়েছে, একাধিক হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার তার পরিবারের সঙ্গে বাড়িতে তার অবশিষ্ট সময় কাটাতে এবং অতিরিক্ত চিকিৎসা হস্তক্ষেপের পরিবর্তে হসপিস কেয়ারে যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জিমি কার্টারের এমন সিদ্ধান্তে তার পরিবার এবং মেডিকেল টিম সমর্থন জানিয়েছে।

এর আগে বেশ কয়েকবার পড়ে গিয়ে গুরুতর আহত হন জিমি কার্টার। ২০১৯ সালের অক্টোবরে তার মুখে সেলাইও পড়ে। তার আগে ওই বছরের মে মাসে বাড়িতে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। সে সময় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে।২০১৫ সালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের যকৃতে ক্যানসার ধরা পড়ে। সে সময় নিজেই এই তথ্য জানান তিনি। তবে ক্যানসার ধরা পড়ার ছয় মাস পর কার্টার জানান, তার আর চিকিৎসার প্রয়োজন নেই। ওষুধ গ্রহণ করেই তা নিয়ন্ত্রণে আসে।

জিমি কার্টারের বয়স এখন ৯৮ বছর। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। সাবেক ডেমোক্র্যাট জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ৫ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জিমি কার্টার। ১৯৮০ সালে পুনর্নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যানের কাছে হেরে যান তিনি। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি কার্টার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত