আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রেসিডেন্ট প্রার্থীতার ঘোষণা দিলেন ভারতীয়-আমেরিকান বিবেক

প্রেসিডেন্ট প্রার্থীতার ঘোষণা দিলেন ভারতীয়-আমেরিকান বিবেক

ছবি: এলএবাংলাটাইমস


২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন ভারতীয়-আমেরিকান ৩৭ বছর বয়েসী বিবেক রামাস্বামী।

তিনি পেশায় একজন প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী, বিনিয়োগকারী। রিপাবলিকান দল থেকে নির্বাচনী লড়াইয়ে নামতে চান ভারতীয়-আমেরিকান বিবেক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রাইম টাইম শোতে অংশ নিয়ে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থীতার লড়াইয়ে নামার ঘোষণা দেন বিবেক।

প্রেসিডেন্ট হয়ে তিনি যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা ফিরিয়ে আনার পাশাপাশি চীনের ওপর অত্যধিক নির্ভরতা কমাতে চান।

এর আগে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থীতার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালি। তিনি দক্ষিণ ক্যারোলাইনার দুবারের গর্ভনর এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন দূত ছিলেন।

বিবেক অভিবাসী পরিবারের সন্তান। বিবেকের মা-বাবা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ওহাইও অঙ্গরাজ্যে একটি ইলেকট্রিক প্ল্যান্টে কাজ করতেন তাঁরা।

২০১৪ সালে বিবেক রয়ভ্যান্ট সায়েন্সেস নামের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি। বিভিন্ন রোগের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তিনি। গত বছর স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বিবেক।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত