আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টুইটার কার্যালয়ের মেঝেতে ঘুমিয়ে ভাইরাল হওয়া কর্মীও হারালেন চাকরি

টুইটার কার্যালয়ের মেঝেতে ঘুমিয়ে ভাইরাল হওয়া কর্মীও হারালেন চাকরি

নতুন করে কর্মী ছাঁটাই করেছে টুইটার। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ শেষে কমপক্ষে ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। আর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, টুইটারের সদর দপ্তরের মেঝেতে ঘুমিয়ে ছবি ভাইরাল হওয়া কর্মকর্তা এসথার ক্রফোর্ডকেও ছাঁটাই করা হয়েছে।

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সম্পাদক অ্যালেক্স হিথ এবং নিউজ লেটার প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা সম্পাদক জো শাইফারের টুইটের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। গত বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর থেকে এ নিয়ে কোম্পানিতে অষ্টম দফায় ছাঁটাই হলো। টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পণ্য ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত ছিলেন ক্রফোর্ড। অ্যালেক্স হিথ ও জো শাইফার টুইটারে লিখেছেন, ক্রফোর্ডসহ পণ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মীকেই ছাঁটাই করা হয়েছে।

টুইটারের সদর দপ্তরের মেঝেতে ঘুমানোর একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় এসেছিলেন এসথার ক্রফোর্ড। ওই ছবিতে দেখা যায়, একটি স্লিপিং ব্যাগের মধ্যে চোখে মাস্ক লাগিয়ে ঘুমোচ্ছেন ওই কর্মকর্তা। ইভান জোন্স নামের টুইটারের এক পণ্য ব্যবস্থাপক প্রথম ছবিটি শেয়ার করেছিলেন। সে ছবি রিটুইট করে ক্রফোর্ড লিখেছিলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে মাঝেমধ্যে কর্মস্থলে ঘুমাতে হতে পারে।’ ছবিটি প্রকাশ হওয়ার পর এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। অনেকে তখন টুইটারে কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

দ্য ভার্জের তথ্য অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের মালিকানা কেনার পর প্রতিষ্ঠানটির জনবল ৭০ শতাংশের বেশি কমে গেছে। ট্রাম্প যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন টুইটারে সাড়ে সাত হাজার কর্মী ছিল। এখন তা কমে দুই হাজারের নিচে নেমে গেছে। গত বছরের নভেম্বরে মাস্ক টুইটারে আর ছাঁটাই করবেন না বলে অঙ্গীকার করেছিলেন। তবে সে অঙ্গীকারের পরও ৪ দফায় ছাঁটাই করেছেন এ ধনকুবের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত