আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানি কিংবা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিপিং ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে চীনভিত্তিক দুটি শিপিং ফার্ম রয়েছে। এ ছাড়া চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত ২০টি জাহাজকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওয়েবসাইটে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো ২০১৮ সালের মার্কিন নির্বাহী আদেশের অধীনে জারি করা হয়েছে। একই বছর ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি একতরফাভাবে প্রত্যাখ্যান করার পর থেকে ওই নির্বাহী আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রেজারি ডিপার্টমেন্ট ২৯ জুন পর্যন্ত ‘উইন্ড-ডাউন’ সময়ের মধ্যে অনুমোদিত জাহাজের সঙ্গে সীমিত লেনদেন অনুমোদন করে একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত