আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়াকে থামাতে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

রাশিয়াকে থামাতে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের নৈতিকভাবে কথা বলার সক্ষমতা রয়েছে। যুদ্ধ শেষ করতে ভারত কী ভূমিকা রাখতে পারে, এমন প্রশ্নের উত্তরে প্রাইস বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এটি যুদ্ধের যুগ নয়। মোদির এই বক্তব্য যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নেড প্রাইস আরও বলেন, ‘জি–২০ সম্মেলনের আয়োজক হিসেবে ভারত ও বন্ধুদেশগুলোকে যুদ্ধ বন্ধে অবশ্যই ভূমিকা রাখতে হবে। ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে।’ রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, বলেন প্রাইস। এ ছাড়া ভারতের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক দিক দিয়ে রাশিয়া জড়িত। এ সম্পর্ককে কাজে লাগিয়ে রাশিয়ার হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কাজ করবে বলে তিনি আশা করেন।

গত বছর সমরখন্দে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ববৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই বৈঠকে মোদি বলেন, ‘আজকের যুগ যুদ্ধের জন্য নয়।’ রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারত অব্যাহতভাবে আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে মস্কোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন। নয়াদিল্লিতে জি–২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি এ আহ্বান জানান।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছর পর এই প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন ব্লিঙ্কেন ও লাভরভ। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে জি-টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা হয়েছিল যৌথ বিবৃতি। কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখেনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত