আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পাখির সঙ্গে ধাক্কা, মার্কিন বিমানের জরুরি অবতরণ

পাখির সঙ্গে ধাক্কা, মার্কিন বিমানের জরুরি অবতরণ

পাখির সঙ্গে ধাক্কা লেগে যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান রোববার কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করেছে। বিমানটির গন্তব্য ছিল কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। খবর দ্য গার্ডিয়ানের।

হাভানা থেকে উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে। সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিন ও ডগায় পাখি আঘাত করে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

বিবৃতিতে আরও বলা হয়, পাখি আঘাত হানার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত