আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ম্যাক্সিকো থেকে নিখোঁজ টেক্সাসের ৩ নারী

ম্যাক্সিকো থেকে নিখোঁজ টেক্সাসের ৩ নারী

ছবি: এলএবাংলাটাইমস

ম্যাক্সিকোর বাজারে কাপড় বিক্রি করতে যেয়ে নিখোঁজ হয়েছেন টেক্সাসের তিন নারী। তাদের মধ্যে দুইজন সম্পর্কে বোন এবং অন্য নারী তাদের বন্ধু।

শুক্রবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে ম্যাক্সিকো থেকে অপহৃত চারজনকে নিয়ে শোরগোল হলেও নিখোঁজ তিন নারীর ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, তিন নারীর নিখোঁজ হওয়া নিয়ে তিনি অবগত আছেন। এদের মধ্যে দুই বোন টেক্সাস বর্ডারের কাছের শহর পেনিতাসের বাসিন্দা আর তাদের বন্ধু ম্যাকঅ্যালেনের বাসিন্দা।

পেনিতাস পুলিশ প্রধান রোয়েল বারমিয়া জানান, ম্যাক্সিকো কর্তৃপক্ষের সাথে তাদের পরিবারের যোগাযোগ রয়েছেন। ম্যাক্সিকো কর্তৃপক্ষ নিখোঁজ তিন নারীর খোঁজ করছেন।

নিখোঁজ তিন নারীর নাম মারটিজা ট্রিনিদাদ পেরেজ রিয়োস (৪৭), মারিনা পেরেজ রিয়োস (৪৮) এবং তাদের বন্ধু ডরা অ্যালিসিয়া কারভান্টেজ সায়েঞ্জ (৫৩)।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানান, গত ফেব্রুয়ারি ২৪ তারিখ এই তিন নারী ম্যাক্সিকো সীমান্ত পার হোন। সীমান্তের খুব কাছেই এই শহরটির অবস্থান।

নিখোঁজ নারীর মধ্যে একজনের স্বামী জানান তিনি ম্যাক্সিকো থাকাকালীন তার স্ত্রীর সাথে সর্বশেষ কথা বলেন এবং এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত