আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মঙ্গলবারে গ্রেফতার হতে পারেন ট্রাম্প, জানালেন নিজেই!

মঙ্গলবারে গ্রেফতার হতে পারেন ট্রাম্প, জানালেন নিজেই!

ছবি: এলএবাংলাটাইমস

আগামী মঙ্গলবার (২১ মার্চ) গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আশঙ্কার কথা জানিয়ে তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৬ সালে পর্ন তারকাকে অর্থ প্রদানের মাধ্যমে যৌন সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে উঠা অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানান ট্রাম্প।

ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃত করে ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ তথ্য জানান।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেফতার করা হবে। প্রতিবাদ করুন। আমাদের দেশকে ফিরিয়ে আনুন।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়ার জন্য আইনজীবীর হাতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে স্বীকার করেন। দ্য অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি প্রকাশ করতে হয়েছে। প্রসিকিউটররা এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত