নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
ট্রাম্পের গ্রেফতার শঙ্কা, লস এঞ্জেলেসসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার
ছবি: এলএবাংলাটাইমস
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বড় শহরগুলিতে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ২০১৬ নির্বাচনের আগে পর্ণো তারকা স্টরমি ড্যানিয়েলকে অর্থ পরিশোধের ঘটনায় তিনি গ্রেফতার হতে পারেন।
এজন্য ট্রাম্প সমর্থকদের প্রতি বিক্ষোভের আহবান জানান। সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় ট্রাম্পের বেশ কয়েকজন সমর্থক বিক্ষোভও করেছেন। তাই ইতোমধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লস এঞ্জেলেসেসহ অন্যান্য বড় শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলের দাবি, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।
এ আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ৭৬ বছরের ট্রাম্প।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন