আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২৬ জনের মৃত্যু

মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২৬ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

মিসিসিপিতে শুক্রবার (২৪ মার্চ) রাতে আচমকা ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৬ জন মারা গেছেন। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় কবলিত এলাকার বিভিন্ন স্থানে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইনও ভেঙে পড়েছে। এতে হাজার হাজার মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি রোলিং ফর্ক। শহরটির মেয়র এলড্রিজ ওয়াকার বলেছেন, ‘আমার শহরের পরিস্থিতি ভয়াবহ। আমরা ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ ঘূর্ণিঝড়ে যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১২ জনই শহরটির বাসিন্দা। এই শহরেই আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসিসিপির গভর্নর টেট রিভ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত আছে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত