আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

গণতন্ত্রকে শক্তিশালী করা এ সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: বাইডেন

গণতন্ত্রকে শক্তিশালী করা এ সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘গণতন্ত্র সম্মেলন’ শুরু হয়েছে। সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে বাইডেন বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

গতকাল বুধবার দুই দিনের এই সম্মেলন শুরু হয়। সশরীর ও ভার্চ্যুয়াল মাধ্যমের সংমিশ্রণে আয়োজিত এবারের এই সম্মেলনে ১২০টি দেশ যুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ নেই। এবারের সম্মেলনে বিশ্বজুড়ে গণতন্ত্র শক্তিশালী করার কার্যক্রমে ৬৯ কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন বাইডেন।

গণতন্ত্র সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিশ্বের গণতন্ত্র দুর্বল নয় বরং শক্তিশালী হচ্ছে। বিশ্বে একনায়কতন্ত্র দুর্বল হচ্ছে, শক্তিশালী হচ্ছে না।’

বাইডেন আরও বলেন, আত্মবিশ্বাস ও প্রত্যয় নিয়ে সবার একত্রিত হওয়ার একটি প্রত্যক্ষ ফলাফল এটি। বাইডেন বলেন, তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হবে গণতান্ত্রিক শাসনকে এগিয়ে নিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

সম্মেলনের সহ-আয়োজক কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক ও হাঙ্গেরি এই সম্মেলনে আমন্ত্রণ পায়নি। সম্মেলনে যোগ দেওয়া ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের গণতন্ত্র নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সম্মেলনটি হচ্ছে।

২০২১ সালের ডিসেম্বরে বাইডেনের ডাকা প্রথম গণতন্ত্র সম্মেলনে ১১০টি দেশ আমন্ত্রণ পেয়েছিল। ওই তালিকায়ও বাংলাদেশ ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন এই সম্মেলনের সমালোচনা করেছে। তারা গণতন্ত্রের উন্নয়নের নামে বিভিন্ন দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ ওয়াশিংটনের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে। একদলীয় শাসনব্যবস্থায় থাকা বেইজিংকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত