আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ট্রাম্প

ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

পর্নো তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করে। ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি এ ধরনের অপরাধে অভিযুক্ত হলেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। এমন অভিযোগ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তিনটি তদন্ত চলছিল। তবে নিউইয়র্কের তদন্তকারীরাই প্রথম তাঁদের সিদ্ধান্ত জানালেন।

স্টরমি ড্যানিয়েলের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের কার্যালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তা মেনে তিনি যেন আত্মসমর্পণ করেন।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগ গঠনকে ‘রাজনৈতিক নিপীড়ন ও নির্বাচনী হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছেন এই রিপাবলিকান নেতা। কৌঁসুলি ও বিরোধী দল ডেমোক্রেটিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তিনি। এ নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আগেই বলেছেন, অভিযুক্ত হলে তাঁদের মক্কেল আত্মসমর্পণ করবেন। এ আত্মসমর্পণ প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত অভিযুক্ত ব্যক্তির আঙুলের ছাপ নেওয়া হয়, ছবি তোলা হয়। এমনকি হাতকড়াও পরানো হতে পারে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবরে ড্যানিয়েল স্টরমির এক আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কেউ যে আইনের ঊর্ধ্বে নন, এটাই তার প্রমাণ।

এর আগে গত ১৮ মার্চ গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত