আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পর্নো তারকা স্টর্মির মামলায় ট্রাম্প অভিযুক্ত

পর্নো তারকা স্টর্মির মামলায় ট্রাম্প অভিযুক্ত

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক পর্নো তারকা স্টর্মির ড্যানিয়েলকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালত।

তবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। খবর বিবিসির।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রসিকিউটররা আত্মসমর্পণের ব্যবস্থা করার জন্য ট্রাম্পের প্রতিরক্ষা দলের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ট্রাম্প আত্মসমর্পণ করবেন।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে তদন্ত সম্পন্ন হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। এ বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যালভিন ব্র্যাগ কোনো মন্তব্য না করেই তার অফিস ছেড়ে চলে যান।

গ্র্যান্ড জুরির কার্যক্রম গোপন রাখা হলেও মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে ভোট দেওয়ার আগে একজন প্রত্যক্ষদর্শী প্রায় ৩০ মিনিট সাক্ষ্য দিয়েছেন।

অভিযোগের প্রতিক্রিয়ায় ট্রাম্প একটি বিবৃতি বলেন, ইতিহাসের সর্বোচ্চ স্তরে রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ এটি। আমি বিশ্বাস করি এর প্রভাব জো বাইডেনের ওপর ব্যাপকভাবে পড়বে।

সাবেক পর্নো তারকা স্টর্মির ড্যানিয়েলের দাবি, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। তবে এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত