আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে ৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে ৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমি থেকে দুই শিশুসহ আটজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলেছে, তাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। উল্টে যাওয়া নৌকার কাছ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ছয়জন দুই পরিবারের। একজন রোমানীয় বংশোদ্ভূত। তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে। আরেকজন ভারতীয় নারী। গত বৃহস্পতিবার রাতের দিকে তাঁদের উদ্ধার করা হয়।

কানাডা সরকার বলছে, তাঁরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। কর্তৃপক্ষ আরও জানায়, ওই এলাকার পরিচিত নৌকা চালক ক্যাসি ওকস (৩০) এখনও নিখোঁজ আছেন। তার সাথে মৃতদের কোনো সংযোগ আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মোহাক ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত অঞ্চলটি কানাডার কুইবেক, ওন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিস্তৃত।

নৌকাটি আকারে খুবই ছোট ছিল। বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত