আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের আত্মসমর্পণ ঘিরে নিউইয়র্কে কড়া নিরাপত্তা

ট্রাম্পের আত্মসমর্পণ ঘিরে নিউইয়র্কে কড়া নিরাপত্তা

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে তারা ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করেন। ট্রাম্পকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে তাঁর ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বলেছে, শহরটিতে কোনো হুমকি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এবং ট্রাম্পকে অভিযুক্তকারী দলের সদস্যদের পদত্যাগের দাবি করেছে। অনলাইনে চরমপন্থী কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এমন তথ্য প্রকাশ করেছে। ট্রাম্প সমর্থকদের অনেকে বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, বিক্ষোভ করতে গিয়ে তারা গ্রেপ্তারের শিকার হতে পারেন।

নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনমাফিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত আছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের চর্চা করতে পারে, তা নিশ্চিত করা হবে। ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট উড়োজাহাজে করে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যাবেন। ট্রাম্প টাওয়ারে তিনি রাত যাপন করবেন। এরপর মঙ্গলবার সকালে তিনি আদালতে হাজির হবেন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের আত্মসমর্পণের এ খবরটি সংগ্রহ করতে অনেক গণমাধ্যম সেখানে উপস্থিত থাকবে। তবে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকারীরা বিপুল সংখ্যায় জড়ো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ট্রাম্পের জন্মস্থান নিউইয়র্ক হলেও প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি সেখানে খুব একটা ভোট পাননি। ২০২০ সালের নির্বাচনে নিজের জন্মশহরের ২৩ শতাংশ মানুষ আর ২০১৬ সালের নির্বাচনে ১৮ শতাংশ মানুষ তাঁকে ভোট দিয়েছিলেন।

নিউইয়র্কের ইয়াং রিপাবলিকান ক্লাব বলেছে, আদালত প্রাঙ্গণমুখী সড়কের বিপরীত পাশে থাকা একটি পার্কে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা। কংগ্রেসে ট্রাম্পের দৃঢ় সমর্থক গ্রিন বলেছেন তিনি ওই বিক্ষোভে অংশ নেবেন।

এক টুইটার পোস্টে গ্রিন বলেন, ‘বিক্ষোভ সাংবিধানিক অধিকার।’ আদালতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার বিচারিক আদালত ভবনের ওপরের দিকের তলাগুলোতে বেলা ১টার দিকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আর এদিন বেলা ২টার দিকে ট্রাম্পের আদালতে হাজির হওয়ার কথা। ওই কর্মকর্তা আরও বলেন, বিচারিক আদালতমুখী একটি সড়কের কাছের একটি ভবনেও অনেক মামলার কার্যক্রম সেদিন মুলতবি করা হবে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়। স্টরমি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত