আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাউথ ক্যারোলিনার সৈকতে বন্দুক হামলা, আহত ৬

সাউথ ক্যারোলিনার সৈকতে বন্দুক হামলা, আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ ক্যারোলিনার একটি সৈকতে শুক্রবার (৭ এপ্রিল) বন্দুকধারীর গুলিতে ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্প্রিং ব্রেকের আগে হাই স্কুলের বেশকিছু শিক্ষার্থী সৈকতে জড়ো হয়। একপর্যায়ে বিবাদ ছড়িয়ে পড়ে ও পরবর্তীতে গোলাগুলি শুরু হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ প্রধান কেভিন কোরনেট জানান, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে চার্লেস্টনের ১৫ মাইল ইস্টে ইসলে অব পামসের একটি সৈকতে এই বন্দুক হামলাটি হয়।

বন্দুকধারী গুলি ছোঁড়ার সময় সৈকতে কয়েক শতাধিক মানুষ ছিল বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র স্কিপ ডে উদযাপন করতে সেখানে অনেক শিক্ষার্থী জড়ো হলে বেশ কয়েকটি বিবাদের সূত্রপাত হয় ও সেখান থেকে গোলাগুলি শুরু হয়।

কোরনেট জানান, হতাহতদের মধ্যে ৫ জনের বয়স ১৮ এর মধ্যে, আর আহত আরেক নারীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হতাহতের মধ্যে কারোর প্রাণনাশের হুমকি নেই বলেই জানায় কর্তৃপক্ষ।

এই বন্দুক হামলায় কতোজন বন্দুকধারী ছিল সেটা জানা যায়নি। তবে এই হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই আগ্নেয়াস্ত্রগুলো থেকেই গুলি ছোঁড়া হয়েছে কী না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত