আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চার দিনের ঐতিহাসিক নরদার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বাইডেন

চার দিনের ঐতিহাসিক নরদার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

চার দিনের ঐতিহাসিক নরদার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১২ এপ্রিল) তিনি নরদার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নরদার্ন আয়ারল্যান্ডে তিনি 'গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ তম বার্ষিকী' উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেবেন। এরপর তিনি সীমান্তের ওপারে আয়ারল্যান্ডে তার আইরিশ পূর্বপুরুষদের শহরগুলোতে যাবেন।

বাইডেনের এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এই অঞ্চলের রাজনৈতিক মতানৈক্য চরম পর্যায়ে রয়েছে। প্রায়ই হামলার ঘটনা ঘটছে যা, ওই শান্তিচুক্তির স্থায়ীত্বকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এমনকি বাইডেনের সফরের আগেই সোমবার লন্ডনডেরিতে একটি মিছিলের সময় মুখোশপরা যুবকরা পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি সত্ত্বেও বাইডেন এই সফরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতেই বেলফাস্টে পৌঁছান। রাতে তিনি বেলফাস্টের একটি হোটেলে ছিলেন। বুধবার বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার কথা রয়েছে বাইডেনের।

আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কীভাবে নরদার্ন আয়ারল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলবেন তিনি। ওই ইউনিভার্সিটিতে ভাষণের আগে অবশ্য তিনি ঋষি সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত