আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সেলের ভেতর জ্যান্ত কয়েদী গেলো পোকামাকড়ের পেটে!

সেলের ভেতর জ্যান্ত কয়েদী গেলো পোকামাকড়ের পেটে!

ছবি: এলএবাংলাটাইমস

আটলান্টা জেল সেলে আটক এক কয়েদীকে পোকামাকড় ও ক্ষুদ্র পতঙ্গ জ্যান্ত খেয়ে ফেলেছে বলে দাবি করেছে তার পারিবারিক আইনজীবী।

আটক কয়েদীর নাম লাশাউন থম্পসন। তাকে অপকর্মের অভিযোগে ফুল্টন কাউন্টি জেলে রাখা হয়। পরে বিচারকরা তাকে মানসিক ভারসম্যহীন বলে রায় দেওয়ায় জেলের সাইকিয়াট্রিক উইংয়ে তাকে আটক রাখা হয়েছিল।

পারিবারিক অ্যাটর্নি মিশেল ডি হার্পার মৃত থম্পসনের বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে থম্পসনের শরীরে পোকামাকড়ের আবাস। এই বিষয়ে একটি অপরাধমূলক তদন্তের দাবি জানিয়ে হার্পার বলেন, এই বিষয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

হার্পার এক বিবৃতিতে জানান, জেলের সেলে আটক অবস্থায় আমার মক্কেল থম্পসনকে পোকামাকড় ও অন্যান্য পতঙ্গ জীবিত খেয়ে ফেলেছে। তাকে যেখানে আটক রাখা হয়েছিল সেটি বসবাসের অযোগ্য।

ফুল্টন কাউন্টি মেডিক্যাল এক্সামিনার্সের রিপোর্ট অনুসারে, ১৯ সেপ্টেম্বর থম্পসনকে জেলের সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর তিন মাস আগে তাকে আটক করা হয়। অচেতন অবস্থায় সেলের ভেতর থেকে বের করে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

হার্পার জানান, ডিটেনশন অফিসার এবং মেডিক্যাল স্টাফেরা থম্পসনের শারীরিক অবনতি দেখলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তাকে প্রশাসনিক কোনো সাহায্য দেয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত