আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আলাবামায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি: মৃত ৪, আহত ২০

আলাবামায় জন্মদিনের অনুষ্ঠানে গুলি: মৃত ৪, আহত ২০

ছবি: এলএবাংলাটাইমস

আলাবামায় এক জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ বন্দুক হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটের দিকে আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে।

তদন্ত কর্মকর্তারা জানান, ওই ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, 'সেখানে ঠিক কী ঘটেছে তা দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা খুবই পদ্ধতিগতভাবে সেখানে তদন্ত করে যাচ্ছি'।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার কিছু পরে গুলির ওই ঘটনা ঘটে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত হয়েছে, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।

গোলাগুলির ঘটনা ঘটার ১২ ঘণ্টা পরও উদ্বিগ্ন অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজ জানতে অপেক্ষা করতে হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত