আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলিতে, নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলিতে, নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচারে গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ২০ জন। গত শনিবার রাতে অঙ্গরাজ্যের ডেডেভিল শহরের একটি নাচের স্টুডিওতে এক কিশোরীর জন্মদিনের অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে।

আলাবামা ‘ল এনফোর্সমেন্ট এজেন্সি’র মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট গতকাল রোববার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন। অ্যানেট অ্যালেন নামের এক নারী জানান, গুলিতে তাঁর নাতি ফিল ডাউডেল মারা গেছে। সে তার বোন অ্যালেক্সিসের ১৬তম জন্মদিন উদ্‌যাপন করছিল। অনুষ্ঠান চলার একপর্যায়ে গুলি শুরু হয়। গুলিতে ডাউডেলের মা আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনেক কিশোর-কিশোরী রয়েছে।

কে এই গুলি চালিয়েছেন, কেন গুলি চালানো হলো, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না, তাঁকে আটক করা হয়েছে কি না—ঘটনার ১২ ঘণ্টার বেশি সময় পরও এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য দেয়নি।

আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, গুলির ঘটনাটি যৌথভাবে তদন্ত করা হচ্ছে। এ তদন্তপ্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, রাজ্যের তদন্ত সংস্থা ও ডেডেভিল পুলিশ যুক্ত রয়েছে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত