আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৭৮৭.৫ মিলিয়ন ডলারে ফক্স নিউজের বিরুদ্ধে করা মানহানি মামলার নিষ্পত্তি

৭৮৭.৫ মিলিয়ন ডলারে ফক্স নিউজের বিরুদ্ধে করা মানহানি মামলার নিষ্পত্তি

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডমিনিয়ন এর করা মানহানি মামলাটি ৭৮৭ দশমিক ৫ মিলিয়ন ডলার জরিমানা দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে ফক্স নিউজ।

এটি কোনো মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠানের দেওয়া সর্বোচ্চ পরিমাণ আর্থিক জরিমানা, যা জনসম্মুখে এসেছে।

২০২১ সালে দায়ের করা মামলায় ডেনভারভিত্তিক প্রতিষ্ঠান ডমিনিয়ন ক্ষতিপূরণ বাবদ ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দাবি করেছিল।

এই মামলার নিষ্পত্তি করতে সক্ষম হওয়ায় ফক্স নিউজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন স্বনামধন্য ব্যক্তি আদালতে জেরার সম্মুখীন হওয়া থেকে বেঁচে গেছেন।

তাদের মধ্যে আছেন ফক্স কর্পোরেশনের চেয়ারম্যান ও গণমাধ্যম ব্যক্তিত্ব রুপার্ট মারডক (৯২) ও সঞ্চালক টাকার কার্লসন, শন হ্যানিটি ও জেনিন পিরো।

ডমিনিয়নের মূল অভিযোগ ছিল—ফক্স কর্পোরেশন ও ফক্স নিউজের ভোট-কারচুপির মিথ্যা দাবির কারণে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। কেননা, তাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হওয়ায় বিশ্বের অনেক মানুষ তা দেখেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ট্রাম্পের বেশ কয়েকজন মিত্র ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নেন এবং এই মিথ্যে দাবিকে আরও উসকে দেন। ট্রাম্পের সাবেক আইনজীবী রুডলফ জিউলিয়ানি ও সিডনি পাওয়েলের কথাও এতে উল্লেখ করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত