আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চালক অসুস্থ, বাস থামিয়ে সহপাঠীদের বাঁচালো ১৩ বছরের ছাত্র

চালক অসুস্থ, বাস থামিয়ে সহপাঠীদের বাঁচালো ১৩ বছরের ছাত্র

ছবি: এলএবাংলাটাইমস

মিশিগান অঙ্গরাজ্যের কার্টার মিডল স্কুলের ৬৬ শিক্ষার্থী ক্লাস শেষে স্কুলবাসে বাড়ি ফিরছিল। বাস চালাতে চালাতে চালক অসুস্থ হয়ে পড়লে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীর নাম ডিলন রিভস। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

মিশিগানের ওয়ারেন শহরে স্কুলটির অবস্থান। গত বুধবার স্কুল থেকে ৬৬ শিক্ষার্থীকে নিয়ে বাসটি যাত্রা করে। বাসের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বাস চালানোর সময় চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি তার আসনে স্থির থাকতে পারছিলেন না। এরপর ওই বাসচালক ভালো বোধ করছেন না জানিয়ে স্কুলের কর্মকর্তাদের কাছে রেডিও বার্তা পাঠান। এর মধ্যে তিনি আরও অসুস্থ হয়ে আসনের মধ্যে হেলে পড়েন।

বাসটি সড়কে এলোমেলোভাবে চলছে দেখে বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার করতে থাকে।চালক থেকে পাঁচ সারি পেছনের আসনে বসে ছিল শিক্ষার্থী ডিলন রিভস। সে তখন সামনে এসে ব্রেক চেপে বাসটি থামিয়ে দেয়। বাসটিকে থামানোর পর ডিলন চিৎকার করে অন্যদের জরুরি সেবা বিভাগকে ৯১১-এ ফোন দিতে বলে।

ওই বাসচালকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি। গাড়ি চালানোর সময় অতীতে এমন পরিস্থিতিতে তাকে পড়তে হয়নি।ডেট্রয়েট থেকে প্রায় ৩০ মিনিট দূরত্বে ওয়ারেন শহরের অবস্থান। এ ঘটনার পর ওয়ারেন শহরের বাসিন্দারা ডিলনকে বীর হিসেবে আখ্যা দিয়েছেন।ওয়ারেনের কাউন্সিল সদস্য জোনাথন লাফেরটি এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'তোমার এ বীরত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে আমরা গর্বিত।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত