আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ ৫ জনের মৃত্যু

টেক্সাসে বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ ৫ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

সাউথইস্ট টেক্সাসের একটি বাড়িতে শুক্রবার (২৮ এপ্রিল) রাতে বন্দুক হামলায় শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ক্লেভারল্যান্ডের ট্রেইলস এন্ড এরিয়াতে ওয়াল্টার্স রোডে ১০০ ব্লকের একটি বাড়িতে রাত ১১টা ৩০ মিনিটে ওই বাড়িতে উপস্থিত হয় উদ্ধারকারী দল।

দ্য স্যান জাকিন্টো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ওয়াল্টার্স রোড অ্যান্ড শেঠ বুলেভার্দের কাছে একটি সহিংসতার রিপোর্ট পেয়ে সেখানে উদ্ধারকারী দল উপস্থিত হয়।

ঘটনাস্থলে ডেপুটিরা এসে ৮ থেকে ৪০ বছর বয়েসী বেশ কয়েকজনকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ সবাই হন্ডুরাসের নাগরিক।

তদন্তকারী দল জানায়, সন্দেহভাজন বন্দুক হামলাকারী প্রথমে তার বাড়ির বাইরে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। তখন প্রতিবেশীরা তাকে শব্দ না করতে অনুরোধ জানায় এবং বলে বাড়ির বাচ্চাদের ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এই সময় ওই হামলাকারী ক্ষুব্ধ হয়ে বাড়ির উদ্দেশ্য গুলি ছুঁড়তে শুরু করে। তখন ওই বাড়িতে ১০ জন উপস্থিত ছিল। এতে গুলিবিদ্ধ হয়ে ৮ বছর বয়েসী এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শেরিফ গ্রেগ ক্যাপার্স জানায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দুইজন নারীকে মৃত অবস্থায় তিনটি মৃত শিশুর উপর উদ্ধার করি।

আহতদের একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন।

আহত হয়ে রক্তাক্ত অবস্থায় আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়। তবে তাদের কারো গায়ে গুলি লাগেনি।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী বর্তমানে পলাতক রয়েছে। সে একজন হিস্প্যানিক। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তাকে সর্বশেষ জিন্স প্যান্ট, কালো শার্ট এবং ওয়ার্ক বুট পরিহিত দেখা গেছে।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কাউন্টি বিচারক এবং জামানত ধার্য্য করা হয়েছে ৫ মিলিয়ন ডলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত