আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যারলকে যৌন হয়রানির অভিযোগে ট্রাম্পকে গুনতে হবে ৫০ লাখ ডলার

ক্যারলকে যৌন হয়রানির অভিযোগে ট্রাম্পকে গুনতে হবে ৫০ লাখ ডলার

ছবি: এলএবাংলাটাইমস

লেখিকা ই জিন ক্যারলের বিরুদ্ধে যৌন হয়রানি এবং তাঁর মানহানি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেবেন ট্রাম্প। নিউইয়র্কের একটি আদালতের গঠন করা জুরির সদস্যরা মঙ্গলবার এ রায় দিয়েছেন।

তবে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এ রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন। অবশ্য আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে না। ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তিনি।

এই দেওয়ানি মামলার বিচারকাজ চলাকালে দেওয়া সাক্ষ্যে ক্যারল (৭৯) বলেছেন, ১৯৯৫ বা ৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তন কক্ষে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। এরপর ২০২২ সালের অক্টোবরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ দাবিকে ‘প্রতারণা’ ও ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে ট্রাম্প তাঁর মানহানি করেছেন।

ম্যানহাটন ফেডারেল কোর্টে নয় সদস্যের জুরি ক্যারলকে ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে ৫০ লাখ ডলার প্রদানের আদেশ দেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সম্মতি ছাড়া শারীরিক স্পর্শের জন্য ২০ লাখ ডলার আর মানহানি করায় ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।

গত ২৫ এপ্রিল শুরু হওয়া এই বিচারকাজের পুরোটা সময় অনুপস্থিত ছিলেন ট্রাম্প। তাঁর ভিডিও বক্তব্য উপস্থাপন করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই রায়কে ‘অসম্মানজনক’ অভিহিত করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘এই নারী সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত