আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

লুইজিয়ানায় লুকোচুরি খেলার সময় মাথায় গুলিবিদ্ধ কিশোরী

লুইজিয়ানায় লুকোচুরি খেলার সময় মাথায় গুলিবিদ্ধ কিশোরী

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় লুকোচুরি খেলার সময় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। একটি বাড়ির বাইরে লুকোচুরি খেলার সময় ওই কিশোরীর ছায়া দেখে তাকে গুলি করে বসেন এক ব্যক্তি। ইতিমধ্যে ডেভিড ডয়লে নামের ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

পুলিশ বলছে, লুইজিয়ানার একটি গ্রাম এলাকায় ১৪ বছর বয়সী ওই কিশোরীর মাথায় গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। নিজের ক্ষতি হওয়ার আশঙ্কায় অপরকে আঘাত করার দায়ে ৫৮ বছর বয়সী ডেভিড ডয়লের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউ অরলিন্স থেকে ২৫০ মাইল পশ্চিমের শহর স্টার্কসে রোববার ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ক্যারক্যাসিউ পারিশ শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন কিশোর-কিশোরী ওই এলাকায় লুকোচুরি খেলছিল। তারা পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনার বিভিন্ন জায়গায় লুকোচ্ছিল।

বাড়ির মালিক ডেভিড ডয়লের বরাতে বিবৃতিতে বলা হয়, তিনি (ডয়লে) তাঁর বাড়ির বাইরে একটি ছায়া দেখতে পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর তিনি বাড়ির বাইরে বের হয়ে দেখেন, কয়েকজন তাঁর বাড়ির আঙিনা থেকে পালাচ্ছে। তখন ডয়লে তাদের দিকে গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে ওই কিশোরী গুলিবিদ্ধ হয়।

গত সোমবার ডয়লেকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর এক দিন পর গতকাল মঙ্গলবার ডয়লেকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত