আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের হতাহত হওয়া বন্ধ হোক। তিনি বলেন, ‘আমি জয়-পরাজয়ের প্রেক্ষাপট নিয়ে ভাবি না। আমি মনে করি এটি নিষ্পত্তি করার দরকার। কারণ এতে অনেক লোক নিহত হচ্ছেন।’

পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একটি চরম ভুল করেছেন। তার মতো একজন স্মার্ট লোকের দ্বারা রুশ বাহিনীর মধ্যমে ইউক্রেনে আগ্রসন চালানো উচিত হয়নি। ট্রাম্পের দাবি— যদি তিনি এখনো হোয়াইট হাউসে থাকতেন, তবে এটি (ইউক্রেন যুদ্ধ) ঘটত না।

এর আগে তিনি বলেছিলেন, আমি যদি ক্ষমতায় থাকতাম তবে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতাম।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত