আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নিউজার্সির বাড়িতে আছড়ে পড়ল ‘রহস্যজনক’ ধাতব বস্তু

নিউজার্সির বাড়িতে আছড়ে পড়ল ‘রহস্যজনক’ ধাতব বস্তু

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহর এলাকার একটি বাড়ির ছাদে একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে। ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গত সোমবার বেলা একটার কিছু সময় পর ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো।

বাড়ির বাসিন্দারা জানান, ঘটনার পর তাঁরা সংশ্লিষ্ট সহায়তা কর্তৃপক্ষকে ফোন করেন। আকাশ থেকে কোনো বস্তু যে বাড়ির ছাদে এসে পড়েছে, এ কথা কর্তৃপক্ষকে বোঝাতে তাঁদের বেগ পেতে হয়েছে। পরিবারটি বলছে, এ ঘটনায় কেউ আহত না হওয়ায় তাঁরা স্বস্তিবোধ করছে। বাড়ির ছাদে আছড়ে পড়া বস্তুটিকে তারা মহাকাশ থেকে পাওয়া একটি উপহার হিসেবে বিবেচনা করছে।

সুজি কপ নামের পরিবারটির এক সদস্য বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়। সুজি কপ বলেন, তাঁরা বস্তুটিকে উল্কাপিণ্ড বলে ভাবছেন। বস্তুটির আঘাতে মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ পাথর ভেবে তিনি বস্তুটিকে স্পর্শ করেছিলেন। স্পর্শ করে বুঝতে পারেন, বস্তুটি গরম হয়ে আছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত