আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চার বছর পর বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস

চার বছর পর বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বান্ধবী লরেন সানচেজ বাগদান করেছেন। এই যুগলের ঘনিষ্ঠ একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। বেজোস-সানচেজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বাড়তি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সানচেজ একজন সাবেক সম্প্রচার সাংবাদিক। তিনি এখন একজন সমাজসেবী। বেজোস ও সানচেজের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। চার বছরের বেশি সময় ধরে এই জুটির মধ্যে সম্পর্ক রয়েছে। তবে তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনের বেশির ভাগ তথ্য গণমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত আছেন।

২০২২ সালে বেজোস-সানচেজ জুটি ওয়াশিংটন ডিসির বাড়িতে বসে প্রথমবার যৌথভাবে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তাঁরা তাঁদের জনহিতকর কাজের কথা বলেছিলেন। সাংবাদিক হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানচেজ। তাঁকে সবচেয়ে উদার, তাঁর (বেজোস) দেখা সবচেয়ে বড় মনের ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা।

মার্কিন ধনকুবের বেজোস তাঁর সঙ্গী সানচেজকে ‘অনুপ্রেরণা’ হিসেবেও অভিহিত করেন। মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস। তিনি ২০২১ সালে ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড নামের রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। সাবেক হেলিকপ্টার পাইলট সানচেজ সিএনএনকে বলেছিলেন, তিনি মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি একদল নারীর সঙ্গে এই ভ্রমণে যাবেন।

বেজোসের সাবেক স্ত্রীর নাম ম্যাকেনজি স্কট। ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বেজোস-ম্যাকেনজির চার সন্তান রয়েছে। সানচেজের সাবেক স্বামীর নাম প্যাট্রিক হোয়াইটসেল। এই হলিউড এজেন্টের সঙ্গে ১৩ বছর সংসার করেছিলেন সানচেজ। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সানচেজের তিনটি সন্তান আছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত