আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কেন প্যাক্সটনের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদ

কেন প্যাক্সটনের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদ

এলএবাংলাটাইমস

টেক্সাস অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তৃতীয় মেয়াদে থাকা রিপাবলিকান এই নেতাকে পদচ্যুত করতে চান তারা।

প্রতিনিধি পরিষদে তার অভিশংসনের পক্ষে ১২১ জন, বিপক্ষে ২৩ জন ভোট দিয়েছেন। নিরপেক্ষ ছিলেন ২ সদস্য। ক্ষমতার অপব্যবহার, ন্যায় বিচারে বাধা এবং বছরের পর বছর ধরে দুর্নীতি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রাষ্ট্রীয় আইন অনুসারে, তাকে ক্ষমতা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির ওপর উচ্চ কক্ষ সিনেটে এখন ভোট হবে। তদন্ত কমিটি প্যাক্সটনের অভিশংসনের সুপারিশ করেছে।

কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য অ্যান্ড্রু মুর বলেন, ‘তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। বিষয়টি উদ্বেগজনক’।

নিরপেক্ষ ভোট দেওয়া ডেমোক্র্যাট সদস্য হ্যারল্ড ডুটন বলেছে, ‘অভিশংসনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হচ্ছে এবং এর ফলে সঠিক সিদ্ধান্ত নাও আসতে পারে’। 

অভিযোগ অস্বীকার করেছেন প্যাক্সটন। অভিশংসনের বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তিনি। তদন্তের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ তাকে দেওয়া হয়নি বলেও দাবি করেছেন প্যাক্সটন। অভিশংসনের চেষ্টাকে ডেমোক্র্যাটদের রাজনৈতিক চাল বলে দাবি করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত