আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি: মাইক পেন্স

আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি: মাইক পেন্স

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল বুধবার এক ভিডিওর মাধ্যমে রিপাবলিকান দলের পেন্স এ ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি দলীয় মনোনয়ন পেতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক লড়াইয়ে নামলেন।

রিপাবলিকান দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ছিলেন পেন্স। এখন তাঁরা রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার জন্য পরস্পরের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হলেন। পেন্স তাঁর ভিডিও ঘোষণায় বলেন, ‘আজ, ঈশ্বর ও আমার পরিবারের সামনে ঘোষণা করছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি।’

ভিডিওটি টুইটারে যুক্ত করে ৬৪ বছর বয়সী পেন্স লিখেছেন, মার্কিন জনগণের ওপর তাঁর বিশ্বাস আছে। যুক্তরাষ্ট্রকে তার স্বরূপে ফিরিয়ে আনার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বের শ্রেষ্ঠ জাতির জন্য সেরা সময় সামনে রয়েছে বলে মনে করেন তিনি।পেন্সের একই দিন আইওয়া অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করার কথা।

প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার দুই দিন আগে পেন্স মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে তাঁর নথিপত্র দাখিল করেছিলেন। পেন্স কট্টর সামাজিক রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন ট্রাম্প। তিনি গত বছরের নভেম্বরে এ ঘোষণা দেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত