আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নতুন আরেক মামলায় অভিযুক্ত ট্রাম্প

নতুন আরেক মামলায় অভিযুক্ত ট্রাম্প

এলএবাংলাটাইমস

ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরও ‘সরকারি গোপন নথি’ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগে করা এক মামলায় অভিযুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, বিধিবহির্ভূতভাবে সরকারি গোপন নথি নিজের কবজায় রাখাসহ সাতটি অভিযোগের মুখে রয়েছেন ট্রাম্প। তবে এসব অভিযোগের বিষয়টি দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি। 

২০২৪ সালে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তিনি প্রচারণা শুরু করেছেন।

আইনবিশেষজ্ঞেরা বলছেন, মামলায় অভিযুক্ত হলেও ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হতে বাধা নেই।

রাষ্ট্রীয় গোপন নথিসংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার বিষয়টি ট্রাম্প নিজেও নিশ্চিত করেছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করে ট্রাম্প লিখেছেন, তাঁকে অভিযুক্ত করে মায়ামির একটি ফেডারেল আদালতে হাজির হতে তাঁর নামে সমনও জারি করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।  

ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমনটা (মামলায় অভিযুক্ত) করা যে সম্ভব, আমি কখনো তা ভাবিনি।’ একে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘কালো দিন’ বর্ণনা করে তিনি বলেন, ‘আমরা এমন এক দেশ, যার দ্রুত পতন হচ্ছে। আর এ পতন বেশ গুরুতর। কিন্তু আমরা সবাই মিলে আবারও আমেরিকাকে মহান করে তুলব।’  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত