আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাষ্ট্রীয় গোপন নথি শৌচাগারেও রেখেছিলেন ট্রাম্প

রাষ্ট্রীয় গোপন নথি শৌচাগারেও রেখেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনাসহ শতশত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। ফ্লোরিডার পাম বিচে বিলাসবহুল বাসভবন মার-এ-লাগো’র বলরুমে, এমনকি শৌচাগারেও রেখে দিয়েছিলেন ট্রাম্প। খবর: সিএনএন ও বিবিসি’র।

তবে ২০২৪ সালে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করা ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি অন্যায়ভাবে কিছু করেননি বলে দাবি করেছেন।

৩৭ দফার অভিযোগের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটা এবং হোয়াইট হাউসের সাবেক সামরিক কর্মকর্তারা যারা এফবিআইকে পাশ কাটিয়ে নথিগুলোর ফাইল হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাসভবনে নিয়ে গেছেন তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিরক্ষা এবং অস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলাস্থলগুলো, বিদেশি হামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার নথি সরিয়েছেন ট্রাম্প।

৭৭তম জন্মদিনের সন্ধ্যায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির আদালতে আগামী মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে এ মামলার অভিযোগের শুনানিতে হাজির হতে হবে।

গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প। একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়েছিলেন বলে সে যাত্রায় অভিযোগ আনা হয়। ওই সময় গ্রেপ্তারের পর আদালতে হাজির হয়ে জামিন পান। ওই মামলায় আগামী বছর ফের বিচার কাজ শুরু হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত