আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের চেয়ে কামালা হ্যারিসকে হারানো সহজ হবে: ট্রাম্প

বাইডেনের চেয়ে কামালা হ্যারিসকে হারানো সহজ হবে: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে হারানো সহজ হবে।

পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রামপ এ কথা বলেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পেনসিলভানিয়া তার একটি। গতকাল পশ্চিম পেনসিলভেনিয়ায় বাসে ভ্রমণ করার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলার। এটা শুরু হবে পিটসবার্গ থেকে। আজ সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন চলাকালে কামালাকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, বাইডেনের চেয়ে তাকে (কামালা) হারানো সহজ হবে।’ কামালা হ্যারিসকে ট্রাম্প ‘মৌলবাদী’ ও ‘পাগল’ বলে উল্লেখ করেছেন। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রামপ তাকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। কামালা এর আগে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন। ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের একটি পদ্ধতি হচ্ছে ‘ফ্রাকিং’। পেনসিলভানিয়ায় ‘ফ্রাকিং’ একটি গুরুত্বপূর্ণ শিল্প। আগে ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার আহ্বান জানালেও এখন কমলার নির্বাচনী শিবির থেকে তিনি ওই নিষেধাজ্ঞা সমর্থন করবেন না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

কামালা হ্যারিস জীবনযাত্রার ব্যয় কমাতে বেশ কয়েকটি প্রস্তাবের কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময়ে শুক্রবার তিনি জানান, মুদিখানার খরচ বাড়াতে চাওয়া কোম্পানিগুলোর ওপর কঠোর শাস্তি আরোপ করা হবে। তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে দাম কমানো গেলে আবাসনগুলোকে আরো সাশ্রয়ী করা সম্ভব। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উত্তর ক্যারোলিনায় প্রচারণায় কামালা বলেন, খরচ বেড়েই চলেছে। খাবার, ভাড়া, গ্যাস, স্কুলের জামা, প্রেসক্রিপশনের ওষুধ। এত কিছু খরচের পরে অনেক পরিবারের জন্য, মাসের শেষে হাতে আর খুব বেশি অর্থ থাকে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত