আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শিকাগোয় ট্রেনে গুলিতে ৪ জনের মৃত্যু

শিকাগোয় ট্রেনে গুলিতে ৪ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

শিকাগোয় যাত্রীবাহী ট্রেনে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ফরেস্ট পার্ক স্টেশনে যায় এবং চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় মেউডের লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তিনি মারা যান বলে পুলিশের ওই বিবৃতিতে জানানো হয়।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে মানুষের তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে শনাক্ত করে এবং পরে একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করার কথা জানায়।

পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এটা মনে হচ্ছে বিচ্ছিন্ন একটি ঘটনা। জনজীবনের ওপর আপাতত কোনো হুমকি নেই।’

পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার চিন সাংবাদিকদের বলেন, ‘এটা ভয়াবহ পরিস্থিতি। নিশ্চিতভাবেই এমন কোনো ঘটনা শুনে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না। এটা সোমবার ছুটির দিনের সকাল।’

প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রে লেবার ডে পালন করা হয়। এদিন পুরো দেশে সাধারণ ছুটি থাকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত