আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জিয়ায় স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন কিশোরের বাবাও গ্রেপ্তার

জর্জিয়ায় স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন কিশোরের বাবাও গ্রেপ্তার

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক কিশোর কোল্ট গ্রের বাবা কলিন গ্রেকেও গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবারের ওই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে জর্জিয়ার কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ বলেছে, ৫৪ বছর বয়সী কোলিন গ্রের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, শিশুদের প্রতি নৃশংস আচরণসহ কিছু অভিযোগ আনা হয়েছে। ওই কর্তৃপক্ষের পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে বলেন, কোলিন গ্রে জেনেশুনে তাঁর ছেলে কোল্টকে (১৪) অস্ত্র রাখার অনুমতি দেওয়ায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। আহত হন আরও অন্তত নয়জন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই স্কুলেরই শিক্ষার্থী কোল্ট গ্রেকে আটক করা হয়।

আটকের পরপরই নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় তাকে।
জর্জিয়ার কর্মকর্তারা বলেছেন, কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারপ্রক্রিয়ার মতো করে।

বুধবার এফবিআই বলেছে, কোল্ট ও কোলিন—দুজনকেই গত বছর পার্শ্ববর্তী জ্যাকসন কাউন্টির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। স্কুলে হামলা চালানোর ব্যাপারে অনলাইনে হুমকি দেওয়াকে কেন্দ্র করে তখন ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তখন তাঁদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই।

জর্জিয়ায় অপ্রাপ্তবয়স্কদের বিচারবিষয়ক বিভাগের যোগাযোগ পরিচালক গ্লেন অ্যালেন বলেন, কোল্ট গ্রেকে গেইনসভিল রিজিওনাল ইয়ুথ ডিটেনশন সেন্টারে কোনো মুচলেকা ছাড়া আটক রাখা হয়েছে।

আজ শুক্রবার ভিডিও ক্যামেরার মাধ্যমে ব্যারো কাউন্টির জর্জিয়া সুপিরিয়র কোর্টের বিচারকের সামনে কোল্ট গ্রেকে হাজির করার কথা আছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত