আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কামালার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

কামালার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে  মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএন প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি ।

কিন্তু ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা আগে কমলার নির্বাচনী প্রচার শিবিরের তরফে ২৩ অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরের চেয়ার জেন ও'ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশে নেওয়ার জন্য প্রস্তুত। তিনি সিএনএনের পক্ষ থেকে ২৩ অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ বিতর্কে অংশ নিতে ট্রাম্পের কোনো সমস্যা থাকার কথা নয়।

এ বিবৃতির কয়েক ঘণ্টা পর নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের এক নির্বাচনী জনসভায় কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব বাতিল করে দেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা হলো সময়স্বল্পতা। ভোটগ্রহণ এরই মধ্যে শুরু হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। কিন্তু গত শুক্রবার থেকে কোনো কোনো অঙ্গরাজ্যে সশরীরে অগ্রিম ভোটগ্রহণ শুরু হয়েছে।

কমলা ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জরিপে। এর পর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

কমলার আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ও ট্রাম্প গত জুনে বিতর্কে অংশ নিয়েছিলেন। এতে ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন বাইডেন।

বিতর্কে শোচনীয়ভাবে পরাজয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর চাপ বাড়তে থাকে। এ অবস্থায় গত জুলাই মাসের শেষের দিকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি কমলার নাম ঘোষণা করেন। পরবর্তীতে দলীয় জাতীয় সম্মেলনে কমলার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত