আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে আগাম ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রে আগাম ভোটগ্রহণ শুরু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৪৩ দিন। কিন্তু এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দেশটির ভোটারদের মধ্যে কেউ কেউ হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে তাঁদের মূল্যবান ভোট দিতে শুরু করেছেন। কয়েকটি অঙ্গরাজ্যে গত শুক্রবার আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার ভোটাররা সশরীর গিয়ে ভোট দিচ্ছেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

ভার্জিনিয়ার আর্লিংটনের একটি বুথে গত শুক্রবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই ভোটারদের সারি দেখা যায়। সেখানে ভোট দিতে আসা ৫৬ বছর বয়সী টম কিলকেনি বলেন, ‘আপনারা অনুভব করুন যে আমরা ভোট দেওয়া প্রক্রিয়ার অংশ।’ টমের স্ত্রী ৫৫ বছর বয়সী মিশেল বলেন, আগেভাগে ভোট দিয়ে বন্ধু ও প্রতিবেশীদের কাছে ভালো উদাহরণ সৃষ্টি করতে পেরে তিনি খুশি।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে বা সশরীর গিয়ে আগাম ভোট, নির্বাচনের দিন ভোট বা এ তিনটি উপায়ে সমন্বিত ভোট সব ধরনের পদ্ধতিই রয়েছে অঙ্গরাজ্যগুলোয়। যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের যত দ্রুত সম্ভব ভোট দিয়ে ফেলা পারিবারিক ঐতিহ্য বলেও বিবেচিত হয়।

আর্লিংটনে নিক ভুকিক ও তাঁর স্ত্রী বেকা তিন মেয়েকে নিয়ে এসেছেন ভোট দিতে। ৩৮ বছর বয়সী ভুকিক বলেন, ‘আমরা মেয়েদের যত দ্রুত সম্ভব ভোট প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তুলতে চাই।’

গত তিন মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নাটকীয় নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে গিয়ে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার ঘটনাটি সবার নজর কাড়ে। এ ছাড়া দুবার ট্রাম্পকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এ ছাড়া টেলিভিশন বিতর্ক ঘিরেও দুই প্রচারশিবিরে উত্তেজনা ছড়িয়েছে।

আর্লিংটনে ৭১ বছর বয়সী আন স্পাইকার বলেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিতে পারি, তা বিশ্বাস করি না। আমি এ নিয়ে যখন ভাবি, তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি।’

কিন্তু এখান থেকে এক ঘণ্টার পর ওয়াশিংটনের পশ্চিমে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের কিছু ভোটারদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি আলাদা। সেখানকার ৫৮ বছর বয়সী আর্থার স্টুয়ার্ট নামের এক টেকনিশিয়ান বলেন, তিনি ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফেরাতে তাঁর ভোট দিয়েছেন। স্টুয়ার্ট বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে অর্থনীতিতে একটি রেকর্ড রয়েছে এবং আমি বিশ্বাস করি যে তিনি এটি চালিয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে সীমান্ত। সীমান্তে নিরাপত্তার বিষয়ে তিনি খুবই ভালো।

স্টুয়ার্ট ট্রাম্পের ভিত্তিহীন দাবির প্রতিধ্বনি করে বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ট্রাম্পের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমি আগাম ভোট দিয়ে এটা নিশ্চিত করতে চাইছি যাতে এবার ভোট জালিয়াতির মতো কোনো ঘটনা না ঘটে।’

কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হলেও গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো ঘিরে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এসব অঙ্গরাজ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন তাঁরা। জর্জিয়ার আটলান্টায় শুক্রবার নির্বাচনী সমাবেশ করেন কমলা। সমাবেশটিতে মূলত নারী সমর্থকেরা উপস্থিত ছিলেন। সেখানে ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেন কমলা।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দল গর্ভপাত নিয়ে ‘ভণ্ডামি’ করছেন বলে অভিযোগ কমলা হ্যারিসের।

নির্বাচনী প্রচারে ট্রাম্পের চেয়ে তিন গুণ বেশি খরচ করছেন কমলা। গত আগস্ট মাসে কমলা ১৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করেছেন। ট্রাম্পের খরচ সেখানে ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এসব খরচ মূলত বিজ্ঞাপন, সমাবেশ, যাতায়াত ও কর্মী-সমর্থকদের জন্য করা হয়। গত মাসে কমলার প্রচারশিবির সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে, সেখানে ট্রাম্পের সংগ্রহ সাড়ে ১৩ কোটি।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত