আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প

এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে ২০২৮ সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে এ মনোভাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থী।

যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ‘ফুল মেজার’ অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে হেরে গেলে তিনি আবার নির্বাচন (২০২৮ সালের) করবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি করব না। আমি মনে করি, সেটাই হবে, সেটাই হবে। আমি একেবারেই তেমনটা দেখতে পাচ্ছি না।’

ধনকুবের ট্রাম্প অবশ্য আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ‘সফল’ হওয়ার আশা করছেন। তিনি বলেন, ‘আশা করি, আমরা খুব সফল হতে যাচ্ছি।’

৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জনসমর্থনের দিক দিয়ে এখন ট্রাম্প-কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ার কথা ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাইডেন ধরাশায়ী হন। চাপের মুখে পরের মাসে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে কমলাকে সমর্থন দেন। এরপর ডেমোক্রেটিক পার্টির প্রতি মার্কিন ভোটারদের সমর্থন বাড়তে দেখা যায়।

২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি তাঁর পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান। নির্বাচনের ফলাফল ‘চুরি’ করা হয়েছে দাবি করে তিনি তাঁর সমর্থকদের উত্তেজিত করেন। নির্বাচনের ফলাফল নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়।

ট্রাম্পের এমন অভিযোগে উদ্বুদ্ধ হয়ে তাঁর সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালান। ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্য ছিল, মার্কিন কংগ্রেসে এই নির্বাচনের ফলাফলের সত্যায়ন বন্ধ করা।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে আসন্ন নির্বাচনের ফলাফলকে নিঃশর্তভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অঙ্গীকার করতে বেশ কয়েকবার অস্বীকৃতি জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত