আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শতবর্ষে পদার্পণ, বাইডেনের শুভেচ্ছা

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শতবর্ষে পদার্পণ, বাইডেনের শুভেচ্ছা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গতকাল মঙ্গলবার শতবর্ষে পদার্পণ করেছেন। শততম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশিষ্টজন এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

জিমি কার্টারই হলেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি শতবর্ষে পদার্পণের মাইলফলক অর্জন করলেন।

১৯ মাস ধরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনস এলাকায় নিজ বাসভবনে নিবিড় সেবাযত্নে রয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। তাঁর নাতি জেসন কার্টার বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন জিমি কার্টার।

জিমি কার্টারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রাঙ্গণে বড় বড় অক্ষরে ‘হ্যাপি বার্থডে প্রেসিডেন্ট কার্টার’ লেখা চিহ্ন স্থাপন করা হয়েছে। এ ছাড়া বাইডেন (৮১) এক বিবৃতিতে তাঁর পূর্বসূরি এই প্রেসিডেন্টকে বিশ্ববাসী ও মার্কিনদের জন্য ‘নৈতিক শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।

সাবেক প্রেসিডেন্ট ওবামাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘শুভ ১০০তম জন্মদিন, প্রেসিডেন্ট কার্টার! আপনার বন্ধুত্ব, আপনার মৌলিক শিষ্টাচার এবং @কার্টারসেন্টারের মাধ্যমে অসাধারণ সব কর্মকাণ্ডের জন্য আপনাকে ধন্যবাদ। এ দেশের জন্য আপনি যা করেছেন, মিশেল ও আমি সে জন্য আপনার কাছে কৃতজ্ঞ।’

এদিকে কার্টারকে শুভেচ্ছা জানাতে গতকাল তাঁর বাড়িতে পরিবারের প্রায় ২৫ জন সদস্য সমবেত হন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। সেখানে কেক কেটে তাঁর জন্মদিন উদ্‌যাপন করা হয়।

জিমি কার্টারের ছেলে চিপ কার্টার বার্তা সংস্থা এপিকে বলেন, তাঁর লক্ষ্য আসছে নির্বাচনে ভোট দেওয়া। এ বিষয়ে উদ্‌গ্রীব হয়ে আছেন তিনি। চিপ আরও বলেন, ‘দুই মাস আগে তাঁর কাছে আমি জানতে চেয়েছিলাম, আপনি কি শতবর্ষী হতে চান। তখন তাঁর জবাব ছিল, ‘‘আমি কমলা হ্যারিসকে ভোট দেওয়ার জন্য বাঁচতে চাই।’

কার্টারকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। জন্মদিনে এক্সে পাঠানো এক বার্তায় তাঁর মঙ্গল কামনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে সবচেয়ে দীর্ঘ আয়ুর অধিকারী প্রেসিডেন্ট কার্টার ১৯৭৭–এর জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত এ পদে দায়িত্বপালন করেন। ১৯৮০ সালে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছাড়েন কার্টার।

হোয়াইট হাউস ছাড়ার পরও দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে রেখেছেন জিমি কার্টার। এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা, দেশে দেশে দারিদ্র্য হ্রাসে কর্মসূচিও। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতিসাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

জিমি কার্টার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক দুর্দশা চলছিল। তাঁর শাসনকালেই ইরানে মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের ৫২ জন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করা হয়েছিল। তিনি ক্ষমতা ছাড়ার পর এই জিম্মিদশার অবসান হয়। অবশ্য ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল। এর মধ্য দিয়ে মিসর ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্ভব হয়।

রোজেলিন কার্টারের সঙ্গে জিমি কার্টারের দাম্পত্য জীবন ছিল দীর্ঘ ৭৭ বছরের। গত বছরের নভেম্বরে মারা যান রোজেলিন। সর্বশেষ কার্টারকে জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁর স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে। সেখানে হুইলচেয়ারে বসে ছিলেন তিনি।

জিমি কার্টার কয়েক বছর ধরে ত্বকের ক্যানসার মেলানোমাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ইতিমধ্যে তাঁর যকৃৎ ও মস্তিষ্কে ক্যানসার ছড়িয়ে পড়েছে। তিনি আনুষ্ঠানিক কোনো চিকিৎসা না নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িতে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত