আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

অবশেষে সেই পরিবারকে পুনর্বাসন

অবশেষে সেই পরিবারকে পুনর্বাসন

অবশেষে ঢাকার কলাবাগানে ওভার ব্রিজের নিচে আশ্রয় নেওয়া ফরিদা বেগম, তার স্বামী ও তিন সন্তানের পরিবারকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে পুর্নবাসন করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার সকাল সোয়া ১০টায় পরিবারটিকে সদর ইউএনও আমিন আল পারভেজ পাঁচগাছীতে নিয়ে যান। এর আগে বৃহস্পতিবার রাতের কোচে ঢাকা থেকে তাদের কুড়িগ্রামে নিয়ে আসার ব্যবস্থা করেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাদুল আবেদীন ডলার।

সকাল সাড়ে ৭টায় পরিবারটি কুড়িগ্রাম শহরে পৌঁছলে তাদের কুড়িগ্রাম প্রেসক্লাবে নিয়ে আসা হয়। এখানে নিজেদের জীবনের অসহায়ত্বের কথা বলেন ফরিদা বেগম (৪০) ও তার স্বামী আনছার আলী (৬০)।

ফরিদা ও তার স্বামী জানান, জেলার উলিপুর উপজেলার প্রত্যন্ত বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর মৌজার মরাকাটি গ্রামে বাড়ি ছিল তাদের। ছিল আবাদী জমি। দুধের ব্যবসা করে ভালো চলছিল পরিবারটি। চরের মধ্যে প্রতিদিন দুই মণ করে দুধ সংগ্রহ করে ১৫ কিলোমিটার সাইকেল মাড়িয়ে কুড়িগ্রাম শহরে হোটেলে সরবরাহ করতেন আনছার আলী। এভাবে চলছিল তাদের সংসার। ব্রহ্মপুত্র নদের ভাঙনে ২০১৬ সালে এক মাসের মধ্যে বাড়িঘর, আবাদী জমি সব নদীর গর্ভে বিলীন হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে পরিবারটি। তাদের সঙ্গে দেড়শ পরিবারের ভিটেমাটি নদের গর্ভে চলে যায়। শেষে আশ্রয় মেলে ইসলামপুরে চাচাত ভাইয়ের গোয়ালঘরে। সেখানে একমাস থাকার পর বেঁচে থাকার তাগিদে ঢাকায় চলে যান তারা।

ফরিদা বেগম জানান, ‘‘জন্মের পর থেকে অনেক কষ্টের জীবন আমার। জন্মের আগে বাবা ও জন্মের সাত দিনের মাথায় মা মারা যায়। তারপর আশ্রয় মেলে চিন্নমুকুল নামে একটি এনজিওতে। সেখানে সাত বছর থাকার পর এনজিওটি বন্ধ হয়ে যায়। তারপর আবার নানার বাড়িতে আশ্রয় নেই। কিছু দিন সেখানে থাকার পর বিয়ে হয়। কিন্তু তিন মাসের মাথায় ছাড়াছাড়ি হয়। এর দুই বছর পর আনছার আলীর সঙ্গে বিয়ে হয়। তারও ডায়রিয়ায় বউ মারা যাওয়ায় আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে।’’

আনছার আলী আর ফরিদা বেগম দম্পতির সংসারে অভাব-অনটন আর মাথা গোজার ঠাঁই না পেয়ে তারা গত বছরের নভেম্বর মাসে ঢাকায় পাড়ি জমান। বিভিন্ন জায়গায় ঘুরে শেষে আশ্রয় নেন কলাবাগান ওভার ব্রিজের নিচে। এখানে ধানমণ্ডি ক্লাবের দরোয়ান জামালের সহযোগিতায় মাঠের পাতা কুড়ানো কাজ করে দিনে আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। সেই অর্থেই চলছিল মানবেতর জীবন যাপন। মাঝখানে কাজটাও বন্ধ হযে যায়। এ সময় প্রায় না খেয়ে থাকতে হচ্ছিল তাদের। সন্তানদের দুঃখ-কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ শরীর নিয়ে নিজে ভিক্ষাবৃত্তি করতে বেরিয়ে পড়েন ফরিদা বেগম। তাদের তিন সন্তানের মধ্যে আকলিমা (১১) প্রতিবন্ধী, দ্বিতীয় কন্যা সন্তান আখিতারাকে (৭) গ্রামের বাড়িতে চাচির কাছে রেখে যান। একমাত্র ছেলে ফরিদুল (সাড়ে ৩ বছর) তাদের কাছে থাকে।

ফরিদা বেগম জানান, ঘটনার দিন দুই সন্তানকে নিয়ে কলাবাগান থেকে ল্যাব এইডের দিকে ভিক্ষা করতে বের হন। অসুস্থ শরীর নিয়ে বের হওয়ার ফলে ল্যাব এইডের কাছে অসুস্থ হয়ে ফুটপাতে পড়ে যান তিনি।

সেই স্মৃতি মনে করে ফরিদা বেগম জানান, বাচ্চা দুটা না খেয়ে ছিল। মা হয়ে কেমন করে বসে থাকা যায়। অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করার জন্যে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় চোখে অন্ধকার দেখতে থাকলে সেখানেই পড়ে যান। মনে হচ্ছিল সেদিনই শেষ দিন ছিল। বড় মেয়ে তাকে ধরে থাকে। আর ছোট ছেলে মাথায় পানি ঢালে। তারপর কী হয়েছিল তা আর জানা নেই। পরের দিন লোকজন হাসপাতালে নিয়ে যায়।

ফেসবুকে ভাইরাল হওয়া কুড়িগ্রামের এই পরিবারের ছবি নজরে আসলে তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। সন্তানসহ পুরো পরিবারটি কুড়িগ্রাম প্রেসক্লাবে আসলে তাদের স্বাস্থ্যপরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলামের নেতৃত্বে মেডিকেল টিম। এ সময় প্রাথমিকভাবে পরিবারটির খাবারের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণসহ সমস্ত উপকরণ সরবরাহ করেন কুড়িগ্রাম গণকমিটির সভাপতি তাজুল ইসলাম।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন এ পরিবারের জন্য অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করেছে। নিশ্চিত করা হয়েছে খাদ্য নিরাপত্তা। তাদের তিন সন্তানকে স্কুলে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, অসহায় ফরিদার পরিবারকে জমিসহ স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত