আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার বিচারের দাবি ইইউ'র

শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার বিচারের দাবি ইইউ'র

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঘটনাস্থলে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সকালে হাইকমিশনারদের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার নিন্দা জানিয়ে বলা হয়েছে, গত কয়েকদিনে ঢাকার রাস্তায় যে সহিংসতার ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যুবকদের উপর হামলাকে কেন্দ্র করে অপর গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়টি আমাদের উদ্বেগের প্রধান কারণ। আমরা আশা করি, শান্তিপূর্ণ প্রতিবাদের উপর সম্মান প্রদর্শন করে উভয় পক্ষই শান্ত থাকবে। আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিককদের উপর বেআইনী হামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতাধীন করতে হবে।
স্কুলের শিশুরা বাংলাদেশের সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে হতাশা প্রকাশ করেছে। সরকারের এই আন্দোলনের স্বীকৃতি একটি স্বাগত পদক্ষেপ।
আমরা আশা করি, এই সমস্যা মোকাবেলায় অনতিবিলম্বে সরকারের আরো পদক্ষেপ প্রত্যাশা করি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বৃটিশ হাইকামিশনার অ্যালিসন ব্লেক, ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হ্যামনিতি উইথান, স্পেনের রাষ্ট্রদূত ড আলভারো ডি সালাস প্রমুখ। 

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত