আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হানিফ ফ্লাইওভারের উপরের যানজটকে সহনীয় পর্যায়ে আনার জন্য সমন্বয় সভা

হানিফ ফ্লাইওভারের উপরের যানজটকে সহনীয় পর্যায়ে আনার জন্য সমন্বয় সভা

হানিফ ফ্লাইওভারের উপরের যানজটকে সহনীয় পর্যায়ে আনার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওরিয়ন গ্রুপের রাজধানীর যাত্রাবাড়ীর অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।


এদিন সকাল ১০টায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের সভাপতিত্বে হানিফ ফ্লাইওভার পরিচালনকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ইফানুল আজিম, ভাইস প্রেসিডেন্ট, টোল অপারেশনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিসি (ট্রাফিক-ওয়ারী বিভাগ) আশরাফ ইমামের পক্ষে এডিসি (ট্রাফিক-ওয়ারী) সুলতানা ইশরাত জাহানসহ ট্রাফিক ওয়ারী বিভাগের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


ফ্লাইওভারের উপর দিয়ে চলাচলকারী যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাফিক পুলিশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ওরিয়ন গ্রুপ ফ্লাইওভারের গুলিস্তান-চানখারপুলের ওয়াই ক্রসিং, জনপথ পয়েন্টের উপরেসহ সার্বিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক বক্স তৈরি করে দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।

ডিসি (ট্রাফিক ওয়ারী) বিভাগের কার্যালয়ে সিসিটিভির প্রয়োজনীয় মনিটর, সিসিটিভি সংযোগসহ ট্রাফিক অপারেশন কন্ট্রোল রুম স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে সভাপতি ফ্লাইওভারের উপরে যানজট নিরসনে ট্রাফিক মতিঝিল ও ট্রাফিক লালবাগের সঙ্গে সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত এসি (ট্রাফিক যাত্রাবাড়ী জোন) তানজিল আহমেদ জানান যে, ট্রাফিকের ওয়ারী বিভাগ, লালবাগ বিভাগ, মতিঝিল বিভাগ, ওরিয়ন গ্রুপ, ঢাকা জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ওয়ারী অপরাধ বিভাগ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের সমন্বিত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যে কোনো ক্রাইসিস মোকাবেলায় পরস্পর পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত