আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ: পুলিশের ফাঁকা গুলি

প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ: পুলিশের ফাঁকা গুলি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিক্ষোভ সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে এক সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এতে সমাবেশ এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ, হরতাল এবং নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সমাবেশের প্রায় শেষদিকে সমাবেশ স্থান থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ গজ দূরে বিকট শব্দে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সমাবেশে আগত দলীয় নেতা-কর্মীদের অনেকে প্রাণভয়ে পালাতে থাকেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সমাবেশস্থল লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু সমাবেশস্থল থেকে কিছুটা দূরে তা বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী নেতা মাসুদ রানা তিলু, অধ্যাপক আমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, নসিম উদ্দিন, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত