আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভোলায় নদী ভাঙন রোধে চলছে ৫৫১ কোটি টাকার কাজ

ভোলায় নদী ভাঙন রোধে চলছে ৫৫১ কোটি টাকার কাজ

ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন (ভোলা-২ আসন) উপজেলায় প্রমত্ত মেঘনা নদীর ভাঙন রোধে ৫৫১ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ফোল্ডার ৫৬/৫৭ রক্ষা প্রকল্পের মাধ্যমে ভাঙনকবলতি এ দুটি উপজেলার প্রায় সাড়ে ৯ কিলোমিটার নদীর তীর এলাকা সংরক্ষণ করা হচ্ছে। ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ২০১৬ সালের নভেম্বরে শুরু হওয়া কাজ ২০১৯ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে প্রকল্পের ৫১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ফলে চলতি বর্ষা মৌসুমে বেশ কয়েকটি এলাকা প্লাবন থেকে রক্ষা পেয়েছে। এ ছাড়া এ দুটি উপজেলার নদী নিয়ন্ত্রণে আরো ১১ শ কোটি টাকার ২টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখনই অবহেলিত এলাকায় উন্নয়ন হয়। নদী ভাঙন ছিল এ এলাকার মানুষের প্রধান সমস্যা। কিন্তু বর্তমান সরকারের সময়ে সে সমস্যা থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন নদী শাসনের কাজ এগিয়ে চলায় মানুষের মধ্যে আতঙ্ক কেটে গিয়ে নিরাপত্তা বিরাজ করছে।

এমপি মুকুল আরো বলেন, দৌলতখান উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে রাধা বল্লব চৌকিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকার নদী ভাঙন রক্ষায় প্রায় ৩ শ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভোলা-২ আসন নিয়ে গঠিত দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নদীর তীর রক্ষায় মোট ৫০ লাখ ২৬ হাজার ৯৩২টি সিসি ব্লক এবং ১৪ লাখ ৫৪ হাজার ৬৭২টি জিও ব্যাগ স্থাপন করা হবে। ইতোমধ্যে ২৭ লাখ ৩৩ হাজার ৫৭৬টি ব্লক এবং ৫ লাখ ৫২ হাজার ২৬৩টি জিও ব্যাগ তৈরি হয়েছে।এর মধ্যে সকল জিও ব্যাগ নদীর তীরে স্থাপন সম্পন্ন হয়েছে। ব্লক স্থাপনও চলছে। দৌলতখান উপজেলার মাছ বাজার এলাকা থেকে উন্নয়ন কাজ শুরু হয়ে ভবানীপুর, সৈয়দপুর, মাইনকা, বাটামারা এলাকা হয়ে বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়ন পর্যন্ত মেঘনা পাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানকার ফসলি জমি, বাড়ি-ঘর, বিভিন্ন স্থাপনাসহ ২ হাজার কোটি টাকারও বেশি সম্পদ স্থায়ীভাবে রক্ষা পাবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী বাবুল আক্তার বলেন, এ প্রকল্পের মোট ২২টি প্যাকেজের মধ্যে সবগুলোর কাজ চলমান রয়েছে। সাধারণত জিও ব্যাগ স্থাপনের পরই তীরে ব্লক স্থাপন করা হয়। গত অর্থবছরে কাজের ৪৬ ভাগ সম্পন্ন করার টার্গেট থাকলেও তা ৫১ ভাগ হয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বাবুল আক্তার বলেন, এ প্রকল্পের মাধ্যমে এখানে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদীর তীর সংরক্ষণ সম্পন্ন হওয়ায় ভাবানীপুর, সৈয়দপুর, পক্ষীয়া ও মাইনকা এলাকার লক্ষাধিক মানুষ চলতি বর্ষায় এর সুফল ভোগ করছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত