আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিউজিল্যান্ড সফর মিস করে নির্বাচনী কাজে সক্রিয় সাকিব

নিউজিল্যান্ড সফর মিস করে নির্বাচনী কাজে সক্রিয় সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফাইনালে আঙ্গুলে পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ মিস করছেন সাকিব। আর এই সুযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

মঙ্গলবার ‘সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সবল আধুনিক ঢাকা’ স্লোগান নিয়ে ডিএনসিসি উপনির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এই অনুষ্ঠানে অন্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন সাকিবও। এতে তাকে বেশ প্রাণবন্ত মনে হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে দলের অংশ হতে না পারার কোন দুঃখ তার চেহারায় ফুটে উঠেনি। বরং সাকিবকে দেখে মনে হয়েছে, আগামি মার্চে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর আগে তিনি প্রকৃতি প্রদত্ত একটি ছুটি পেয়ে গেছেন। অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি অলরাউন্ডারকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিরে আসতে আরো সময় লাগবে তার। ফলে টেস্ট সিরিজটাও মিস করার সমূহ সম্ভাবনা তার। এক কথায় কিউইদের সাথে বাংলাদেশের হয়ে সাকিবের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

নিউজিল্যান্ডে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও আইপিএল খেলার সম্ভাবনা উজ্জল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু হবে, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ২০ ফেব্রুয়ারি। আর প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে। আর আইপিএল শুরু হবে আগামী ২৩ মার্চ।

এদিকে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, মেয়র আনিসুল হকের অপূর্ণ ইচ্ছা পূরণ এবং আধুনিক, গতিময় ও প্রগতিশীল নগরী গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।

এসময় আতিকুল ইসলাম তার বক্তব্যে নগরবাসীকে সাথে নিয়ে নগরীর সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।

আতিকুল ইসলামের ইশতেহারে আগের প্রশাসনের নেয়া প্রকল্পগুলোর পূর্ণতা দেয়া যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি প্রাধান্য পেয়েছে আধুনিক নগর গড়তে তার নতুন পরিকল্পনার কথা।

নগরীর অবৈধ স্থাপনা অপসারণ, ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার কথা সরাসরি জানানো ও সমাধান, গণপরিবহন ব্যবস্থায় ই-টিকেটিং চালু করাসহ নানা প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত