আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ইউরোপেও যাচ্ছে সাতক্ষীরার আম

ইউরোপেও যাচ্ছে সাতক্ষীরার আম

দেশের বাজারে আগেই থেকেই রয়েছে সাতক্ষীরার আমের সুনাম। এখন সেই সুনাম ও চাহিদা দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপেও।

এবার জেলা থেকে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপে রফতানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই শ’ টন। এ কারণে জেলার ১৪ হাজার ৪৫১টি হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি গাছ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
তবে এ আম পেতে এখনো ১৫ দিন সময় লাগবে।গত কয়েক বছরের মত এবারও সাতক্ষীরার হিমসাগর আম ইউরোপ ও আমেরিকার বাজারে রফতানি হবে।
তীব্র গরমে এ বছর জেলায় আম আগে থেকেই পরিপক্ব হয়েছে। চলতি মাসের শুরুতেই ব্যবসায়ীরা স্থানীয় জাতের আম ভাঙতে শুরু করেছেন।

১২ মে সাতক্ষীরা জেলা প্রশাসনের সিদ্ধান্তেরপর গোবিন্দভোগ ও গোপালভোগ আম ব্যাপকভাবে বাজারজাত শুরু হয়। জেলা শহরের বড়বাজার, তালা, পাটকেলঘাটা, নলতা, পারুলিয়া, কালিগঞ্জ ও কলারোয়াসহ গ্রামাঞ্চলের হাটবাজারগুলো আমে ভরে গেছে।
পৌর শহরের বড় বাজারের আম ব্যবসায়ী ইসহাক বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে অবস্থান করছেন। এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশতাধিক টন আম দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।
তিনি বলেন, ‘দুইসপ্তাহ পর হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি ভাঙা শুরু হলে আমের বাজার এখনকার থেকে দ্বিগুণ হবে।’

তিনি জানান, বর্তমানে দেশি আম প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হিমসাগর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে হিমসাগর এখনো ভাঙা শুরু হয়নি। যাদের কিছু আম পেকেছে শুধু তারাই বাজারজাত করছেন।
তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের রাবেয়া বসরী বৈশাখী বলেন, ফলন ভালো হলেও তীব্র গরমের কারণে অন্যবছরের তুলনায় এবার আম আগেই পেকেছে। গত বছর থেকে এ বছর আমের ফলনও বেশি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস বলেন, ‘জেলায় এবার আমের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আম বাজারজাত শুরু হয়েছে। এবার এখান থেকে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপে রপ্তানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২শ টন। এ কারণে জেলার ১৪ হাজার ৪৫১টি হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি গাছ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।’
তিনি জানান, এছাড়া অপরিপক্ব আম ভাঙা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের বিশেষভাবে বলা হয়েছে। তাছাড়া আমে কোনো প্রকার কেমিক্যাল না মিশানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত