আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

বিপদ-আপদে আ'লীগের নেতাকর্মীদের ভরসা ছিল আবরারের পরিবার

বিপদ-আপদে আ'লীগের নেতাকর্মীদের ভরসা ছিল আবরারের পরিবার

গ্রামের বাড়িতে আবরার ফাহাদের লাশ দেখতে আসেন সাধারণ মানুষ

গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে। শিবির সন্দেহে সোমবার ভোররাতে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। কিন্তু তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

ফাহাদের গ্রামের বাড়ির আশেপাশের মানুষেরা জানান, ফাহাদের দাদা আবুল কাশেম বিশ্বাস আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের প্রথম সময়কালে এবং দুঃসময়ে এই বিশ্বাস বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের স্থান ছিল। বঙ্গবন্ধুর সহযোগী কুমারখালীর সাবেক এমপি মরহুম কিবরিয়া সাহেব এই বাড়িতে অনেকবার মিটিং করেছেন।

অনেকে আরো বলেন, শেখ হাসিনার রাজনীতিতে আসার অনেক আগে থেকে বিশ্বাস বাড়ির মানুষেরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। বিপদে আপদে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসার স্থান ছিল এই বাড়িটি, অথচ ফাহাদকে শিবির বলে কূটকৌশল চালিয়েছেন হত্যাকারীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত