আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দুর্গোৎসবে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু

দুর্গোৎসবে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু

বরিশাল শহরে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে মারা যান তারা। তিনজনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের পর তারা অতিরিক্ত মদ পান করেছিলেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

মৃতরা হলেন-নগরীর হাটখোলা এলাকার সিদ্ধার্থ রায় মিঠুন (২৬) ও বিকাশ কর্মকার (৩০) এবং ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়া এলাকার রতন চন্দ্র দাস (২৭)।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থাবস্থায় রতন চন্দ্র দাসকে বুধবার সন্ধ্যায় বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও হাসপাতালে নেওয়া হলে সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। সিদ্ধার্থ রায় মিঠুন ও বিকাশ কর্মকারকে আজ বৃহস্পতিবার সকালে শেবাচিম হাসপাতলে নেয়ার পর দুপুর ১টার দিকে তারা মারা যান।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে দেয়া মৃত্যুসনদে মিঠুন রায় অতিরিক্ত মদ্যপান করার কারণ উল্লেখ করা হয়েছে। অপর দুজনের বিষয়ে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিজয়া দশমীর রাতে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে তিনজনেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত